LATEST NEWS

সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘রেড ক্রাউন অ্যাওয়ার্ড ২০২৬’; সম্মানিত ১৩ নারী উদ্যোক্ত

By SHYAMASREE PUJARI • 2026-06-25 13:14 • 3 views   Share WhatsApp Share Facebook Share X
সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘রেড ক্রাউন অ্যাওয়ার্ড ২০২৬’; সম্মানিত ১৩ নারী উদ্যোক্ত

কলকাতা, ২০ জুন ২০২৬: কলকাতার আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে রেডওয়াইন এন্টারটেইনমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘রেড ক্রাউন অ্যাওয়ার্ড ২০২৬’-এর প্রথম সিজন। অনুষ্ঠানে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, সৌন্দর্যচর্চা, সংস্কৃতি, লাইফস্টাইল ও পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা বাংলার ১৩ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকদের দাবি, দীর্ঘ সময় ধরে পরিচালিত সমীক্ষা ও মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিল্পোদ্যোগী, ব্যবসায়ী, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রের অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত উদ্যোক্তারা তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। আয়োজকদের মতে, নারী উদ্যোক্তাদের সাফল্য এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্মানিত উদ্যোক্তারা

১. অনুপর্বা বসু – Maison Rose Family Salon, Cafe & Lifestyle ২. স্বর্ণালী কুন্ডু – Oishik’s Boutique & Textile ৩. ছন্দা চক্রবর্তী – Spices & Sauces Restaurant ৪. চিত্রা চ্যাটার্জী – Archisman Infratech India ৫. জলি চন্দা – Satin Rose ৬. জুনেলি দাস – Hypnotherapist & Spiritual Wellness Consultant ৭. পায়েল মুখার্জী – Medzion Pvt. Ltd. ৮. রীনা চৌধুরী – NIS Management Ltd. ৯. সরসী ঘোষ – Attitude Beauty Hub ১০. শ্রী শাশ্বতী শাস্ত্রী – Astrologer & Spiritual Guide ১১. সুপ্রিয়া রায় – The Sugar & Spice ১২. স্বরলিপি লিপি – Abar Baithak ১৩. তোড়া দে – Tora Dance Academy

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পাপিয়া অধিকারী-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তারা নারী উদ্যোক্তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

রেডওয়াইন এন্টারটেইনমেন্টের প্রতিনিধিরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ব্যক্তিদের সামনে তুলে ধরা এবং ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করাই এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

উৎসবমুখর পরিবেশ, সম্মাননা প্রদান এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে ‘রেড ক্রাউন অ্যাওয়ার্ড ২০২৬’-এর প্রথম সিজন সম্পন্ন হয়।