LATEST NEWS

কলকাতায় বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার উদ্যোগে কর্মযোগী কৃপাসরণ মহাস্থবিরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন

By SHYAMASREE PUJARI • 2026-06-23 10:46 • 3 views   Share WhatsApp Share Facebook Share X
কলকাতায় বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার উদ্যোগে কর্মযোগী কৃপাসরণ মহাস্থবিরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন

কলকাতা, ২২ জুন ২০২৬:

বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার (Bauddha Dharmankur Sabha of India) উদ্যোগে কলকাতার ১, বুদ্ধিস্ট টেম্পল স্ট্রিটস্থিত ‘কৃপাসরণ হল’-এ সংস্থার প্রতিষ্ঠাতা কর্মযোগী কৃপাসরণ মহাস্থবিরের ১৬১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

এই উপলক্ষে আয়োজিত হয় ‘১৫তম কৃপাসরণ মেমোরিয়াল লেকচার-২০২৬’। এবারের স্মারক বক্তৃতা প্রদান করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুমিত বড়ুয়া।

অনুষ্ঠানে সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘১৫তম কৃপাসরণ অ্যাওয়ার্ড ফর সোশ্যাল এক্সেলেন্স-২০২৬’ প্রদান করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক এবং বোধি-নিধি সোশ্যাল ওয়েলফেয়ার কালচারাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. সুমনাপাল ভিক্ষুকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্তের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কারণে তিনি শেষ মুহূর্তে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

• ড. কল্যাণ চক্রবর্তী, তথ্যপ্রযুক্তি মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। • ড. তৃপ্তি ধর, অধ্যাপক, দর্শন বিভাগ এবং ডিরেক্টর, সেন্টার ফর বুদ্ধিস্ট স্টাডিজ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। • ড. গৌরব লামা, অধ্যাপক, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার (BDSI) সভাপতি ড. রতনশ্রী মহাথেরা। বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজকর্মী ও শ্রোতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।